শিরোনাম

মুন্সীগঞ্জ, ১০ মাচর্, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার সদর উপজেলার জুবলি রোড ও কালীবাড়ী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে অস্বাস্থ্যকর, নোংরা ও খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির দায়ে জুবলি রোডের মন্ডল রেস্তোরার মালিক মো. জসিম মাদবরকে পাঁচহাজার টাকা এবং কালিবাড়ী রোডের মধুবন মিষ্টির দোকানের ম্যানেজার সমীর ঘোষকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জামালউদ্দিন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নুর ই আলম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।