শিরোনাম

টাঙ্গাইল, ১০ মাচর্, ২০২৬ (বাসস) : "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এ স্লোগানে টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর টাঙ্গাইল এর আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।
পরে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।