শিরোনাম

লক্ষ্মীপুর, ১০ মাচর্, ২০২৬ (বাসস): “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রায়পুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই কান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম, হিসাবরক্ষন কর্মকইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যাবস্থাপক আবদুস সাত্তার, পল্লী উন্নয়ন ব্যাংক ব্যাবস্থাপক তাহমিনা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোর্শেদ আলম ও ফায়ার সার্ভিসস্টেশন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।