শিরোনাম

রাঙ্গামাটি, ১০ মার্চ, ২০২৬ (বাসস): জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়।
র্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ ।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, কিছু কিছু দূর্যোগ মানবসৃষ্ট আর কিছু কিছু দূর্যোগ প্রকৃতির কারনে হয়ে থাকে। তাই আমাদের প্রকৃতির প্রতি সহনশীল আচরণ করতে হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।