শিরোনাম

টাঙ্গাইল, ১০ মার্চ, ২০২৬ (বাসস): জেলার সখিপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র ও অসহায়দের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান।
অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ২০২৫- ২৬ অর্থ বছরের অসহায় ২০টি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ঢেউটিন (৩ বান) ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম প্রমুখ।