বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৩:২৪

রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

ছবি: বাসস

রাজবাড়ী, ১০ মার্চ, ২০২৬ (বাসস): ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের ঘটনায়  পূর্ব প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়।জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সোহেল রানা মহড়ার বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেন।

তিনি বলেন গ্যাসের আগুন শরীরে ধরে গেলে কী করলে সহজে নিষ্কৃতি পাবেন, দ্বিতল ভবন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসার কৌশল ড্রিলের মাধ্যমে দেখান।

জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ)  তারিফ উল হাসানের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য। 

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শামসুল ইসলাম,  সিভিল সার্জনের পক্ষে ডা. মানসুবা তাবাসসুম,জেলা শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. সোহেল রানা, রেডক্রিসেন্টের ইউনিট লিডার, রফিকুল ইসলাম, প্রমুখ।

সর্বস্তরের জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির বিষয়টি  প্রাধান্যদিয়ে  ভূমিকম্প ও অগ্নিকাণ্ড দুর্ঘটনায়  কী ভাবে প্রতিহত করা যায়, সে বিষয়ে বিভিন্ন বক্তা নানা ঘটনার উদাহরণ ও সমাধান করার উপায় বর্ণনা  করেন।

সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি অনুষ্ঠিত হয়।