বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২০:০৭

শরীয়তপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময়

ছবি : বাসস

শরীয়তপুর, ৯ মার্চ ২০২৬ (বাসস): জেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শরীয়তপুর সদর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তসলিম উদ্দিন-এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পালং তুলাশার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর আক্তার, আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, পূর্ব কাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল খান, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।