বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৯:২২

রাজবাড়ীতে পাঁচ দিনব্যাপী প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু 

ছবি : বাসস

রাজবাড়ী, ৯ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় পাঁচ দিনব্যাপী প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ দুপুরে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ‘ট্রেইনিং অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস ফর দ্যা স্টুডেন্টস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। 

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সঠিক ব্যবহার, সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশ-বিদেশ সর্বত্রই সুনাম ও সুখ্যাতি এবং আর্থিক সংগতি অর্জন সম্ভব। তরুণ প্রজন্ম নিজের এবং দেশের জন্য ভাল রেমিট্যান্স দিতে পারবে। তিনি সবাইকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণার্থীদের আন্তরিক অংশগ্রহণের আহ্বান জানান।