শিরোনাম

শেরপুর, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : শেরপুর জেলা বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়াদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।