বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:৪৬

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

রাজশাহী, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আসামি ৫ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।