বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:২৭

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 

হবিগঞ্জ জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

হবিগঞ্জ, ৯ মাার্চ ২০২৬ (বাসস): জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সর্বসাধারণের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবসসমূহ পালনের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দু’টিকে ঘিরে প্রশাসনের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।