শিরোনাম

নেত্রকোণা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন ঈদ উপলক্ষে নেত্রকোণায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম।
সভায় ঈদপূর্ববর্তী সময়ে ব্যাংকগুলোতে বড় অঙ্কের আর্থিক লেনদেন, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল টাকার বিস্তার রোধসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার এবং জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সভায় ব্যাংকগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে বিশেষ গুরুত্বারোপ করা হয়।