শিরোনাম

নড়াইল, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন মোল্যা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন মোল্যা কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে লিমন বাড়ি থেকে রাস্তায় খেলতে যায়। এ সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।