বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৬:২৬

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বীর মুক্তিযোদ্বা নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্বা আব্দুল মজিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড শেরনুর আলী ও নাদির আহমদ।

এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, লেখক সুভাস উদ্দিন, জেলা কালচারাল অফিসার আহমেদ পাবেল চৌধুরী, সদর স্কাউটের সম্পাদক বুরহান উদ্দিন, অধিকার’র সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক শহীদ নূর আহমেদ প্রমুখ। 

এ সময় বক্তারা গণহত্যা দিবস ও আন্তর্জাতিক শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানান। এছাড়া দিবসকে ভাবগম্ভীর্য্যরে মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন সেক্টরের মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয়।