শিরোনাম

সিলেট, ৮ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
প্রধান অতিথি বলেন, পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না; নিজস্ব যোগ্যতা ও মেধা দিয়েই নিজের অবস্থান তৈরি করতে হয়। আমাদের মেয়েরাও নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে এগিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ ও সমাজের কল্যাণে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার এবং জেলা শিশু একাডেমির পরিচালক সাইদুর রহমান ভুঁইয়া।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।