শিরোনাম

শেরপুর, ৮ মাচর্, ২০২৬ (বাসস) : জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য হাফেয রাশেদুল ইসলাম, শেরপুর ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, জেলা মহিলা সংস্থার উপ পরিচালক লুৎফর কবীর,পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা এনসিপির আহ্বায়ক লিখন মিয়া প্রমূখ।
সভায় অন্যানোদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল হক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মান্নান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক, জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা আওয়াল চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানযট নিরসন, সীমান্তে নজরদারি বৃদ্ধি, ফুটপাত দখল মুক্ত করা, অবৈধ মাদক বিক্রি, সেবন ও বিক্রি বন্ধ করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।