বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৪:১২

বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বরিশাল, ৮ মাচর্, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, সচেতন নাগরীক কমিটি সনাক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

সমাবেশ বক্তরা বলেন, প্রতিবছর নারী দিবসে একটি নতুন প্রত্যাশা পূরণের আশা থাকে। কিন্তু তা পূরণ হয়না। সকলের প্রত্যাশা নারী নির্যাতন, নিপীড়ন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা হচ্ছেনা। বর্তমান সরকারে কাছে নারী দিবস থেকে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

প্রবীন নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পিডিও'র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, ব্লাস্টের বরিশালের কোঅডিনেটর সাহিদা তালুকদার, নাগরীক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্ত্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকারসহ আরো অনেকে।

পরে নগরীতে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।