শিরোনাম

রাজবাড়ী, ৮ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও জাতীয় মহিলা অধিদফতর এবং এনজিও ফেডারেশন রাজবাড়ীর যৌথ আয়োজনে "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
আজ রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, উপপরিচালক স্থানীয় সরকার, ড. মাহমুদুল হক, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ সোহেল শেখ।
এসময় বক্তারা বলেন, আপনার জীবন বদলে দিতে নারীদের স্বাধীনতা অপরিহার্য্য।
প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বলেন, নারীর প্রতি সহিংসতা পরিহার করতে হবে এটাই আজকের নারী দিবসের দাবি। সামাজিক বন্ধনের জন্য নারী ও পুরুষের একে অপরের প্রতি সহনশীল হওয়া খুব প্রয়োজন।
স্বাগত বক্তব্যে রাজবাড়ীর মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমির হোসেন বলেন, সরকারি এবং বেসরকারি উভয়ের চেষ্টায় আমাদেরকে এ গিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে ৪০ জন অসহায় দুঃস্থ নারীকে চেক হস্তান্তর করা হয়।