শিরোনাম

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিনে ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টায় সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন। অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযানিক দল বোটটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।