বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৫:৫৬

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে শনিবার দীঘিনালার বিভিন্ন প্যাকড পয়েন্ট ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৭ মাচ ২০২৬ (বাসস): জেলার দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

দীঘিনালা জোন ও দীঘিনালা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আজ শনিবার দুপুরে দীঘিনালা উপজেলার বিভিন্ন প্যাকড পয়েন্ট ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ ও দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এ সময় উপস্থিত ছিলেন।