শিরোনাম

শেরপুর ৭ মার্চ, ২০২৬ (বাসস): শেরপুরে ডিজেল, পেট্রল, অকটেনসহ অন্যানো জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও পাচার রোধে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন ও পাচার রোধে সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী পেট্রল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তিনি অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমার ভূঞা, শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, বিএনপি নেতা আওয়াল চৌধুরীসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পেট্রল পাম্প মালিক, সরবরাহকারী এবং খুচরা ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।