বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৫:১৫

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ 

ছবি: বাসস

খুলনা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনায় ২টি পিস্তল, ৩ টি রিভলবার ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে পুলিশের একটি টহল দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বাসসকে বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দু'জন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আরেকটি গাড়িতে চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।