শিরোনাম

গোপালগঞ্জ, ৭ মার্চ, ২০২৬ (বাসস): গোপালগঞ্জ সদর উপজেলায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের বদর আলীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ শহর থেকে ছেড়ে যাওয়া নছিমনটি দ্রুতগতিতে কংশুর মসজিদ এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় নছিমনচালক বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।