শিরোনাম

পটুয়াখালী, ৬ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তিনশ’টি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দিনব্যাপী বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার প্যাকেজ পৌঁছে দেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
বিতরণকৃত প্রতিটি প্যাকেজে রয়েছে উন্নতমানের চাল, মুসুর ডাল, সয়াবিন তেল ও আলু।