বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১৭:৫৫

নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত

নীলফামারী জেলায় আজ জাতীয় পাট দিবস পালিত। ছবি: বাসস

নীলফামারী, ৬ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। 

আজ  শুক্রবার নীলফামারী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের জেলা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে। 

শুক্রবার বেলা ১১ টার দিকে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সভায় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, এহসানুল হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।