শিরোনাম

শেরপুর, ৬ মার্চ ২০২৬ (বাসস): জেলায় জাতীয় পাট দিবস পালিত। ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এই প্রতিপাদ্য আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক বনানী দেব নাথ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পাট উন্নয়ন কর্মকর্তা (উপসহকারি) জাকিয়া জান্নাত, পাটচাষি আব্দুল মালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক।
সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরো কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।