বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১৩:৪৮

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: বাসস

টাঙ্গাইল, ৬ মাচর্, ২০২৬ (বাসস): যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন এক যোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কার্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড' এই প্রকল্পটির পরিচালনায় জেলার  ভর্তি পরীক্ষায় মোট  ২৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

আগামীকাল শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।