শিরোনাম

বাগেরহাট, ৬ মার্চ, ২০২৬ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল গতকাল ফকিরহাট উপজেলার আজাহার আলী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলার আজাহার আলি কলেজ চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপি’র নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।