বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৭:৪১

মাগুরায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বৃহস্পতিবার জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

মাগুরা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপপ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন শামিম কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দিবসগুলোতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ এবং দায়িত্ববণ্টন বিষয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন সংস্থা ও সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই জাতীয় ও স্মরণীয় দিনগুলোতে মর্যাদা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।