শিরোনাম

নওগাঁ, ৫ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বিতরণ অনুষ্ঠানে ২শ জন সফলভোগীর মাঝে ৪শ টি ছাগল, দানাদার খাদ্য ও ঢেউটিন এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মো.হারুনুর রশিদ, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।