শিরোনাম

নীলফামারী, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় পৃথক অভিযানে তিনটিকে ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা সদর ও ডিমলা উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। জেলা শহরের অদুরে বাদিয়ার মোড় এলাকায় মুক্তা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অনুমোদন ছাড়া শিশুখাদ্য তৈরি করায় টুপামারী এলাকায় অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ভ্রাম্যমাণ আদালতে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা জুলকার নাঈম এ সময় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান ওই দুই প্রতিষ্ঠানে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে আজ বুধবার দুপুরে জেলার ডিমলা উপজেলার চাপানী হাট খরশেদা অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।