বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৫:৩৮

পোরশায় আমচাষিদের মধ্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ

ছবি: বাসস

নওগাঁ, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁর পোরশায় কৃষি অফিসের আয়োজনে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমচাষিদের মধ্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনীর ৬জন আমচাষির মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। 

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লাহ্ ও আফজাল হোসেনসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, এতে প্রত্যেক আমচাষিকে এমওপি সার ৯০ কেজি, জৈব সার ৪ বস্তা, ডিএপি ২ বস্তা, ইউরিয়া ২ বস্তা, জিপসাম সার ৫০ কেজি, জিংক ২ কেজি এবং ৬ বোতল করে কীটনাশক প্রদান করা হয়।