বাসস
  ০৩ মার্চ ২০২৬, ২০:০৮

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু 

সাতক্ষীরা, ৩ মার্চ ২০২৬ (বাসস): জেলার আশাশুনি উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপিকা সানা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দীপিকা সানা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের কৃষক দেবাশীষ সানার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গৃহবধু দীপিকা সানা নিজ বাড়িতে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘরে যান। একপর্যায়ে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে তিনি অসাবধানতাবশত লিকেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দীপিকা সানার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, গৃহবধু দীপিকা সানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।