বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৯:৩৫

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নওগাঁ, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে শিক্ষক রিমন হোসেন পাইভেট পড়ানোর উদ্দেশ্য মোটরসাইকেলে করে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুরে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান বলেন, ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেন মারা গেছেন। ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।