শিরোনাম

হবিগঞ্জ, ৩ মার্চ ২০২৬ (বাসস): বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে হবিগঞ্জের বাহুবলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে জেলার বাহুবল উপজেলার মিরপুর সানশাইন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্কাছ মিয়া বাবুলের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ ১ আসন থেকে বিজয়ী বিএনপির সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বারের সিনিয়র সহ সভাপতি জেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুদ্দত আলী, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, বাহুবল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আবদুর রব শাহীন, জেলা জাসাসের সভাপতি ক্বারী মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।