বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৯

চট্টগ্রামের সাংবাদিক আয়ুব আলী’র মৃত্যু, শোক

সাংবাদিক আইয়ুব আলী। ফাইল ছবি

চট্টগ্রাম, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) বাদ আছর জানাযা নামাজ শেষে পটিয়া উপজেলার শোভনদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থানে আয়ুব আলীকে দাফন করা হয়েছে।

তিনি চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। 

সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আয়ুব আলী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তার এই মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ আয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

তারা আয়ুব আলীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।