শিরোনাম

নীলফামারী, ৩ মার্চ, ২০২৬ (বাসস): জেলায় দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহামেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
শেষে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, জেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ১৩ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা যাকাত আদায় হয়েছে।
উত্তোলিত যাকাতের ৮০ ভাগ অর্থাৎ ১০ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বিতরণ করা হবে।