বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৭:৩৬

নীলফামারীতে বায়োগ্যাস প্ল্যান্টে উদ্বুদ্ধকরণে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

নীলফামারী, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা যুবভবন মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং উইং) এ কে এম মফিজুল ইসলাম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে।

জেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন, বিভাগীয় যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা যুব উন্নয়নের উপ-সহকারী প্রকৌশলী চিত্রা রানী রায় প্রমুখ।

জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী জানান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে আগ্রহী করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৪০ জনের অংশগ্রহণের প্রশিক্ষণটি শেষ হবে আগামীকাল বুধবার।