বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৬:৩৯

চুয়াডাঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 চুয়াডাঙ্গা, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ তৈরী পোশাকের ক্রয় ভাউচার না থাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় অভিযান অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা শহরের বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  আমদানীকৃত কাপড়ের ক্রয় ভাউচার দেখাতে না পারায় মো. রবিউল ইসলাম  এর কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ৩ দিনের মধ্যে ক্রয়কৃত কাপড়ের ভাউচার সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফিরোজ ও সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।