বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৬:১২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮

রাজশাহী, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ৫ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।