শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবুদ্দিন, সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী।
সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বিশ্লেষণ করা হয়। যাকাতের অর্থ সুনির্দিষ্ট ও যথাযথ উপায়ে বন্টণকল্পে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩’ অনুযায়ী যাকাত বোর্ডের কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।
সেমিনারে সমাজের সম্পদ ও আয় বৈষম্য হ্রাসের পাশাপাশি ব্যক্তির আত্মমর্যাদা ও মানবিক দায়িত্বসমূহ যথাযথভাবে পালনে যাকাত আদায়ের ভূমিকা বিশ্লেষণ করা হয়। একইসঙ্গে যথাযোগ্য মর্যাদায় পবিত্র এ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।