শিরোনাম

রাজবাড়ী, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : স্থানীয় জেলেদের মধ্যে প্রণোদনার চাল বিতরণ কর্মসূচি জেলায় শুরু হয়েছে। মন্দা মৌসুমে জেলে পরিবারের কষ্ট দূর করতে সরকারিভাবে এ প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত চার মাস পদ্মা নদীতে জাটকা ধরা নিষেধাজ্ঞার আওতায় এ প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সরকার প্রতিটি জেলে পরিবারের জন্য মাসে ৪০ কেজি করে প্রণোদনার ভিজিএফ চাল বিতরণ করবে।
গতকাল থেকে জেলা সদরের রাজবাড়ী পৌরসভা, আলিপুর, খানগঞ্জ, চন্দনি, বরাট, পাচুড়িয়া, দ্বাদশী ও মিজনপুরসহ ৮ টি ইউনিয়নের ১১০৮ জন জেলেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য ৮০ কেজি করে মোট ৮৮ হাজার ৬৪০ মে.টন চাল বিতরণ করা হয়েছে।
সূত্র জানায়, জাটকা আহরণে বিরত জেলেদের মধ্যে রাজবাড়ী জেলার চারটি উপজেলার ৩ হাজার ২৬৮ জন জেলের জন্য ৫ লাখ ২২ হাজার ৮৮০ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে।