বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৫:১৭

সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

সিরাজগঞ্জ, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার তাড়াশ উপজেলায় মাদক সেবনের দায়ে ইকবাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে থেকে গাঁজা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে এ কারাদণ্ড প্রদান করেন। 

কবাল হোসেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নসুরাত জাহান বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  একজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।