বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১২:৫০

সুবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

সোমবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : সুৃনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সুবিপ্রবি’র উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য অধ্যক্ষ ড. নিজাম উদ্দীন। সুবিপ্রবি’র পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবিপ্রবি’র প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন রানীগঞ্জ বাজার আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক ক্বারী মাওলানা জুবাইর আহমদ।

এই সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিনা নাছরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান, সুবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন ও গনিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন উর রশিদ, সুবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবসহ সুবিপ্রবি’র শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সুবিপ্রবি’র ১ম ব্যাচের ছাত্র জাকারিয়া নাঈম। মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা জুবাইর আহমদ।