শিরোনাম

রলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিক মিয়া (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদীতে অভিযান চালানো হয়। ওইসময় ট্রাক্টর না পাওয়া গেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মূলহোতা রফিক মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করলে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়।
রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।