বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:৪৯

বান্দরবানে অবৈধ ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা 

ছবি: বাসস

বান্দরবান, ২ মার্চ ২০২৬ (বাসস): জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ ‘এনএসবি ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। 

এ সময় প্রসিকিউশন প্রদান করেন বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) লঙ্ঘনের দায়ে ‘এনএসবি ব্রিকস’ নামক প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।