বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:১৮

হবিগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি উদ্বোধন

জেলায় আজ পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ছবি : বাসস

হবিগঞ্জ, ২ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

আজ সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি হালি ডিম ৩২ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এখন থেকে প্রতিদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের নিমতলায় এ কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে, রমজান শুরুর পর থেকে ১১ রমজান পর্যন্ত হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে অস্থায়ীভাবে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছিল।