বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:১৭

তরমুজ চাষি ও ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ছবি: বাসস

বরগুনা, ২ মার্চ ২০২৬ ( বাসস) : জেলায় তরমুজ চাষি ও ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলার তরমুজ চাষি ও ব্যবসায়ীদের সাথে তরমুজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সমস্যা ও করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। তরমুজ চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা সদরের সোহেল, তালতলী উপজেলার আল আমিন, পাথরঘাটা উপজেলার আবদুল কাদের, বামনা উপজেলার তরমুজ ব্যবসায়ী ইকবাল কোরাইশী এবং আমতলী উপজেলার শাহিন গাজী।

এছাড়াও সভায় জেলার সব কৃষি কর্মকর্তাগণ এবং দেড় শতাধিক তরমুজ চাষি ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।