বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

রাজশাহী, ২ মার্চ ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার  করা হয়েছে। পৃথক পৃথক অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।