বাসস
  ০২ মার্চ ২০২৬, ১২:৪৬

যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান

বাগেরহাট জেলার মোংলা অডিটোরিয়ামে ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় ভূমিকা শীর্ষক’ জনসচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার মোংলা অডিটোরিয়ামে ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় ভূমিকা শীর্ষক’ জনসচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানার এসআই মিরাজ হোসেন এবং উপজেলা সমবায় অফিসার  মো. জোবায়ের হোসেন।

কর্মশালায় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সফল সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বেকার যুবক-যুবতীরা কর্মে নিয়োজিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। তিনি যুব সমাজকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।